বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

বাংলাদেশ ফান্ডের ২ কোটি ৬৫ লাখ টাকার লভ্যাংশপত্র হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল) ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ ফান্ডের ২০২২-২৩ অর্থবছরের প্রাপ্ত লভ্যাংশ ২ কোটি ৬৫ লাখ টাকার একটি লভ্যাংশপত্র হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাহমুদা আক্তার, রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের নিকট লভ্যাংশপত্র হস্তান্তর করেন।

উক্ত অনুষ্ঠানে রূপালী ব্যাংক ও আইএএমসিএল’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোম্পানির ব্যবস্থাপনায় পরিচালিত ১২টি মিউচ্যুয়াল ফান্ডের ৩১শে ডিসেম্বর ২০২২ এর সমাপ্ত সময়ের জন্য ৩৫ কোটি টাকা এবং ১৩টি ফান্ডের ৩০ জুন ২০২৩ এর সমাপ্ত সময়ের জন্য ১১২ কোটি টাকাসহ সর্বমোট ১৪৮ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়।

আলোচ্য সময়ে ২৫টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে আইসিবি এএমসিএল পেনশন হোল্ডারস ইউনিট ফান্ডের বিনিয়োগকারীগণের জন্য ইউনিট প্রতি সর্বোচ্চ ১৬ টাকা করে লভ্যাংশ প্রদান করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ