বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
শেয়ারবাজার

বন্ড, ডিবেঞ্চার ও সুকুকে বিনিয়োগে ব্যাংকের এক্সপোজার লিমিট গণনা করা হবে না

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো বন্ড, ডিবেঞ্চার ও ইসলামিক শরীয়াহভিত্তিক সুকুকে যত খুশি তত বিনিয়োগ করতে পারবে। এসব বিনিয়োগ ব্যাংকের এক্সপোজার লিমিট (পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা) গণনা করা হবে না।

এতোদিন এসব বিনিয়োগ এক্সপোজার লিমিটে যুক্ত ছিল। ফলে এ ছাড়ের কারণে এখন শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠিয়েছে।

এতে বলা হয়, পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত আগের নির্দেশনায় সকল প্রকার শেয়ার, ডিবেঞ্চার, কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য পণ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ এক্সপোজার লিমিটের মধ্যে ছিল। তবে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ক ধারায় ২০২৩ সালের সংশোধনী অনুসারে, ব্যাংকের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বন্ড, ডিবেঞ্চার ও ইসলামিক শরীয়াহভিত্তিক সুকুক নির্ধারিত বিনিয়োগসীমার (এক্সপোজার লিমিট) অন্তর্ভুক্ত হবে না।

এতে আরও বলা হয়, পুঁজিবাজারে বিনিয়োগের বিবরণী ছক সংশোধন করা হয়েছে। একক এবং একীভূত উভয় ভিত্তিতে সংশোধিত ছক অনুসরণ করে আগের মতো যথানিয়মে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত বিবরণী দাখিল করতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ