বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

পুঁজিবাজারে চার মাসে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (DSE) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১০ আগস্ট) সামান্য বেড়েছে সূচক । তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে।

এদিন শেয়ার বিক্রির চাপে লেনদেন ও লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম কমেছে। এর ফলে বুধবার দরপতনের পর আজ উত্থান হলো।এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০ কোটি টাকা আর আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪ কোটি টাকা। অর্থাৎ দুই পুঁজিবাজার মিলে চারশ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

এর আগের চলতি বছরের ২৮ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭২ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ বাজারে শেয়ার বিক্রির চাপ বেশি ছিল কিন্তু তার বিপরীতে শেয়ার কেনার আদেশ কম ছিল। ফলে লেনদেন কম হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, এ দিন খাদ্য খাতের ২১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯টির। বিপরীতে কমেছে ৮টি, আর অপরিবর্তিত রয়েছে চার কোম্পানির শেয়ারের দাম। বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির। কমেছে ৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের। অপরদিকে বিমা, প্রকৌশল এবং বস্ত্র খাতসহ অধিকাংশ খাতের শেয়ারের দাম কমেছে।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩২৪টি প্রতিষ্ঠানের মোট ৭ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ৬৬৬ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ৮৭ লাখ ২৮ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।

এ দিন দাম বেড়েছে মাত্র ৭২টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ৮৪টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯৭ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪২ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার। তৃতীয় স্থানে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার।

এর পরের তালিকায় যথাক্রমে রয়েছে– এমারেল্ড অয়েল, সোনালী পেপার, দেশবন্ধু পলিমার, রূপালী লাইফ, রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা, লীগেসি ফুটওয়্যার এবং আরডি ফুড লিমিটেডের শেয়ার।

আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৭ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০৫ পয়েন্টে। এদিন সিএসইতে ১৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৭৪টির ও অপরিবর্তিত রয়েছে ৬৭টির দাম।

দিন শেষে সিএসইতে ৫ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৩০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৬৬ লাখ ৬২ হাজার ২৬১ টাকার শেয়ার ও ইউনিট।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ