বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

এ থেকে জেড ক্যাটাগরিতে যাচ্ছে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানিকে এ থেকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ ২৫ জুন,২০২৩ থেকে এটি কার্যকর করা হবে। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র মতে, কোম্পানিগুলো হলো- আরএসআরএম, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, নর্দান জুট,অ্যাপোলো ইস্পাত ও নূরানী ডায়িং।

আরএসআরএম: রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) আইপিওর মাধ্যমে ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৩০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। ব্যবসা সম্প্রসারণের জন্য পুঁজিবাজার থেকে টাকা নিলেও বর্তমানে কোম্পানির কার্যক্রম বন্ধ রয়েছে। কবে নাগাদ আবার কার্যক্রম শুরু করতে পারবে তা পুরোপুরি অনিশ্চিত।

সুহৃদ ইন্ডাস্ট্রিজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫১৪ তম কমিশন সভায় সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে আইপিও অনুমোদন দেয়। কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই প্লেসমেন্ট হোল্ডারদের মধ্যে কয়েকজন তা দখলে নিতে চায়। কোর্টে গড়িয়ে শেষ পর্যন্ত মূল মালিক তা ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু যারা নিয়েছে তারা এই কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ভালো কিছু দিতে পারেনি।

অ্যাপোলো ইস্পাত: ২০১৩ সালের ১৩ জানুয়ারি অ্যাপোলো ইস্পাতের আইপিওর অনুমোদন দেয় বিএসইসি। তবে অর্থমন্ত্রীর এক পত্রের পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি এ অনুমোদনের ওপর স্থগিতাদেশ দেয় সংস্থাটি। পরে গত ২২ আগস্ট অ্যাপোলো ইস্পাতের আইপিওর ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। অনেক নাটকীয়তার পর কোম্পানিটি বাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যের ১০ কোটি শেয়ার ছেড়ে ২২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের দাম ২২ টাকা (১২ টাকা প্রিমিয়াম) নির্ধারণ করা হয়েছে।পুঁজিবাজার তালিকাভুক্তির পর থেকেই সমস্যা শেষ হয়নি কোম্পানির।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ