বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

ইউনিয়ন ব্যাংকের এজিএম সম্পন্ন, ৫% লভ্যাংশ অনুমোদন


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মোল্লা ফজলে আকবর। ব্যাংকের পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ সভায় অংশ গ্রহণ করেন। ব্যাংকটির এজিএমে ২০২২ সালের আর্থিক বিবরণীসহ ৫% নগদ লভ্যাংশ ও সকল এজেন্ডা অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী।

সভাপতির বক্তব্যে ভাইস-চেয়ারম্যান মোল্লা ফজলে আকবর ব্যাংকের সকল উদ্যোক্তা, পরিচালক, শেয়ার হোল্ডার, গ্রাহক, আমানতকারী ও কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসই, সিএসই, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সকল নিয়ন্ত্রক সংস্থাকে ও ধন্যবাদ জানান।

ডিএসই সূত্রে জানা গেছে, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের অনুমোদিত মুলধন ২ হাজার কোটি টাকা ও পরিশোধিত মুলধন ১ হাজার ৩৬ কোটি ২৮ লাখ টাকা। ব্যাংকটির লোকসানের পরিমান ৩৫ কোটি ২৩ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১০৩ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪৪৮টি। ব্যাংকটির মোট শেয়ারের মধ্যে ৫৬ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা পরিচালকের হাতে, এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১০ দশমিক ৬৮ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩২ দশমিক ৮২ শতাংশ শেয়ার।

১৫ জুন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। গত ১ বছরে ব্যাংটির শেয়ার দর ৮ টাকা ৯০ পয়সা থেকে ১০ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে।

জানুয়ারি – মার্চ,২৩ প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৩৬ পয়সা। এ সময় ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছিল ৪ টাকা ৬৯ পয়সা। এবং ৩১ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছিল ১৫ টাকা ৮৩ পয়সা।

ব্যাংকটি ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ