বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

আইসিবি থেকে ৯ কোটি টাকার তহবিল পাচ্ছে শেলটেক ব্রোকারেজ

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম শীর্ষ ব্রোকারহাউজ শেলটেক ব্রোকারেজ লিমিটেড আবর্তনশীল ভিত্তিতে পুন:বিনিয়োগযোগ্য “পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল” থেকে ৯ কোটি টাকার ঋণ-সুবিধা নিচ্ছে।

এ লক্ষ্যে আজ বুধবার (৭ জুন) ওই তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রাষ্ট্রীয় মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সাথে একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর মতিঝিলে অবস্থিত আইসিবি’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে ওই চুক্তি হয়েছে।

শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক মোঃ মঈন উদ্দিন এবং আইসিবির বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক রাজী উদ্দিন আহম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ, টি, এম, আহমেদুর রহমান, আইসিবি কর্মকর্তা সমিতির সভাপতি ও ট্রাস্টি ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক মোঃ শরিকুল আনাম, লিগ্যাল এফেয়ার্স ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক মোঃ ফারুক আলম, ডকুমেন্টেশন ডিপার্টমেন্ট এর সহকারী মহাব্যবস্থাপক মোঃ মোক্তার হোসেন, শেলটেক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহ উদ্দিন খান এবং বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিট, আইসিবি এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ