বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
শেয়ারবাজার

উৎপাদনক্ষমতা বাড়াতে ক্রাউন সিমেন্টের জন্য ২৫০ কোটি টাকা সিন্ডিকেশন ঋণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি’র জন্য ২৫০ কোটি টাকার সিন্ডিকেশন ঋণের ব্যবস্থা করেছে বেসরকারী খাতের ইস্টার্ণ ব্যাংক লিঃ (ইবিএল)। ব্যাংকটি এই সিন্ডিকেশন ঋণের নেতৃত্ব দিয়েছে।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক এশিয়া লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড এবং ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম এই সিন্ডিকেশন ঋণে অংশগ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় এ উপলক্ষ্যে শেরাটন ঢাকা হোটেলে ডিল ক্লোজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইবিএল সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, এই ঋণের অর্থ ক্রাউন সিমেন্টের সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন এবং তাদের ষষ্ঠ সিমেন্ট ইউনিট স্থাপনে সহায়তা করবে। নতুন সিমেন্ট ইউনিটে স্টেট অফ দা আর্ট ভিআরএম প্রযুক্তি ব্যবহার করার ফলে এটি হবে পরিবেশবান্ধব। এই ইউনিটে উচ্চ মানের সিমেন্ট উৎপাদন হবে।

ষষ্ট ইউনিট চালু হলে ক্রাউন সিমেন্টের মোট উৎপাদন ক্ষমতা দৈনিক ১৯,০০০ মেট্রিক টনে উন্নীত হবে এবং প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদক হিসেবে নিজের স্থান করে নেবে।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, “দেশের সিমেন্ট খাতের টেকসই সমাধান অর্জনে এই মাইলফলক চুক্তিটি ভূমিকা রাখবে। শিল্পটির টেকসই উন্নয়ন এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল চর্চার প্রতিপালনে আমদের এই সহযোগিতা অনুপ্রেরণা যোগাবে। আমরা এই লেনদেনে লীড এরেঞ্জার হতে পেরে আনন্দিত”।

ডিল ক্লোজিং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস-চেয়ারম্যান মোঃ আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোঃ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান মোল্লাহ, পরিচালক মোঃ আলমাস শিমুল, স্বতন্ত্র পরিচালক জাকির আহমেদ খান, ডঃ এম আবু ইউসুফ; ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কান্ট্রি হেড- বাংলাদেশ অপারেশন্স অমিত কুমার, প্রধান নির্বাহী সুমন্ত ঘোষ, ঢাকা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমরানুল হক, ব্যাংক এশিয়া লিঃ এর প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক আদীল চৌধুরী। ইবিএল এই সিন্ডিকেশন লোন ডিলের লিড এরেঞ্জার।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ