মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি কয়েক ঘণ্টাতেই মিলবে কোম্পানির নিবন্ধন, নতুন উদ্যোগ সরকারের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী - জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে ৭১ কোম্পানির ৬৫ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৭১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৯ লাখ ৩ হাজার ২০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৫ কোটি ১৯ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে নর্দার্ণ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ২১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সোনালী পেপার ১০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সী পার্ল বীচ ৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা নেটওয়ার্কস ১ কোটি ২৪ লাখ, বিডি থাই ফুড ১ কোটি ৯ লাখ, বিকন ফার্মা ৩ কোটি, ফরচুন সুজ ২ কোটি ৩১ লাখ, গ্রামীণফোন ১ কোটি ৯৭ লাখ, স্কয়ার ফার্মার ২ কোটি ৭২ লাখ ও সানলাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ