পুঁজিবাজারের খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১২ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।