মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রায় দুই লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের বুধবার বন্ধ থাকবে বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা - শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ৩১ আগস্ট অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা
advertisement
শেয়ারবাজার

চলতি মাসে এজিএম করবে ১৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : ঢাকা ডাইং, এস আলম, সিলকো ফার্মা, জেএমআই হসপিটাল, ডেসকো, আনোয়ার গ্যালভানাইজিং, কপারটেক, পাওয়ার গ্রিড, এস্কয়ার নিট কম্পোজিট, স্টার অ্যাডহেসিভ, যমুনা অয়েল, শাহজিবাজার পাওয়ার এবং ইস্টার্ন ক্যাবলস।

কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ডাইংয়ের ৫ জানুয়ারি বেলা ১১টায়, এস আলমের ৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টায়, সিলকো ফার্মার ১০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায়, জেএমআই হসপিটালের ১২ জানুয়ারি বেলা ১১টায়, ডেসকোর ১৪ জানুয়ারি সকাল ১০টায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৭ জানুয়ারি বেলা সাড়ে ১১টায়, কপারটেকের ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায়, পাওয়ার গ্রিডের ২১ জানুয়ারি সকাল ১০টায়, এস্কয়ার নিট কম্পোজিটের ২৫ জানুয়ারি বেলা ১১টায়, স্টার অ্যাডহেসিভের ২৫ জানুয়ারি বেলা ১১টায়, যমুনা অয়েলের ২৮ জানুয়ারি বেলা ১১টায়, শাহজিবাজার পাওয়ারের ২৯ জানুয়ারি বেলা ১১টায় এবং ইস্টার্ন কেবলসের এজিএম ৩০ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হবে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঢাকা ডাইং ০.২৫ শতাংশ নগদ, এস আলম ৫ শতাংশ নগদ, সিলকো ফার্মা ৫ শতাংশ নগদ (পরিচালক ব্যতীত), জেএমআই হসপিটাল ১২.৫০ শতাংশ নগদ, ডেসকো ১০ শতাংশ নগদ, আনোয়ার গ্যালভানাইজিং ২০ শতাংশ নগদ ও ৮০ শতাংশ বোনাস, কপারটেক ৪ শতাংশ নগদ (উদ্যোক্তা-পরিচালক ব্যতীত) ও ৪ শতাংশ বোনাস, পাওয়ার গ্রিড ১০ শতাংশ নগদ (উদ্যোক্তা ব্যতীত), এস্কয়ার নিট কম্পোজিট ১০ শতাংশ নগদ (উদ্যোক্তা-পরিচালক ব্যতীত), স্টার অ্যাডহেসিভ ১২.৫০ শতাংশ নগদ, যমুনা অয়েল ১২০ শতাংশ নগদ, শাহজিবাজার পাওয়ার ১৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস এবং ইস্টার্ন ক্যাবলস ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

সর্বশেষ পাওয়া সংবাদ