সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে জয় পেয়েছেন বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। প্রথম দফায় পিছিয়ে থাকলেও দ্বিতীয় দফায় ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন ফিলিস্তিনপন্থি এই রাজনীতিবিদ।

স্থানীয় সময় রোববার (২৫ অক্টােবর) রাতে দেশটির সুপ্রিম ইলেক্টোরাল কোর্ট লুলাকে বিজয়ী ঘোষণা করে। তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন প্রায় ৪৮ শতাংশ ভোট। খবর বিবিসির। 

বিজয়ের পর লুলা বলেন, গণতন্ত্র রক্ষায় ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি কৃতজ্ঞ। ৮০ বছর বয়সী এই নেতা ২০২৭ সালের ৫ জানুয়ারি শপথ নিলে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হবেন। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে নতুন রেকর্ড গড়বেন তিনি।

লুলার জয়ে অভিনন্দন জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স।

তবে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। কয়েকটি এলাকায় গণপরিবহন বন্ধ থাকায় ভোটারদের অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন লুলার সমর্থকেরা।

নতুন মেয়াদে জীবনযাত্রার ব্যয়, পারিবারিক ঋণ, অপরাধ দমন এবং ডানপন্থী-প্রধান কংগ্রেসের সঙ্গে কাজ করার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে লুলাকে। তার পুনর্নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতিক্রিয়া নিয়েও আলোচনা চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ