মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে জেনারেশন নেক্সট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৭২০ বারে ১ কোটি ২৩ লাখ ৬০ হাজার টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ২ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জাহিন স্পিনিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স স্পিনিং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-হাও-ওয়েল টেক্সটাইল, অগ্নি সিস্টেম, ওরিয়ন ইনফিউশন, অ্যাপেক্স ফুডস, লিগ্যাসি ফুটওয়্যার, বীচ হ্যাচারি ও ইভিন্স টেক্সটাইল লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ