মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
শেয়ারবাজার

ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের ইউনিট বিক্রি শুরু আজ থেকে

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড নতুন একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) নিয়ে এসেছে। আজ সোমবার (৮ মে) ইউসিবি ইনকাম প্লাস ফান্ড নামের নতুন এই ফান্ডের ইউনিট বিক্রি শুরু হবে। ফান্ডটির প্রাথমিক সাবস্ক্রিপশন চলবে ২১ জুন পর্যন্ত।

প্রসপেক্টাস অনুসারে, এই ফান্ডের তহবিল প্রধানত নির্দিষ্ট আয়ের সিকিউরিটিজে (Fixed Income Securities) বিনিয়োগ করা হবে। ফলে বিনিয়োগে ঝুঁকি থাকবে কম, রিটার্নের সুযোগ থাকবে বেশি। ফলে বিনিয়োগকারীদেরকে ধারাবহিকভাবে ভাল লভ্যাংশ দেওয়া সম্ভব হবে।

ইউসিবি ইনকাম প্লাস ফান্ডটি হবে দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত তৃতীয় মিউচুয়াল ফান্ড। ফান্ডটির উদ্যোক্তাও তারা।

আলোচিত ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ৫০ কোটি টাকা। এতে উদ্যোক্তা UCB Asset Management Limited’ ৫ কোটি টাকা যোগান দিয়েছে। বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত আছে। ইউনিট বিক্রির মাধ্যমে এই টাকা সংগ্রহ করা হবে।

ইউসিবি ইনকাম প্লাস ফান্ড এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

গত ৩০ মার্চ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আলোচিত ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করে।

ইউসিবি ইনকাম প্লাস ফান্ড এর ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

মূলত যাদের সঞ্চয়পত্রের কোটা শেষ এবং যারা ট্যাক্স রিবেট পেতে চান মূলত তাদের জন্য এই ফান্ড। অনেকেই দেখা যায় যে ট্যাক্স রিবেট পেতে চান, কিন্তু ইক্যুইটি শেয়ারে বিনিয়োগের ঝুঁকির কথা ভেবে পুঁজিবাজারে বিনিয়োগ করতে চান না, তাদের জন্য এই ফান্ড।

বিনিয়োগকারীদের থেকে টাকা সংগ্রহ করে ডেট সিকিউরিটিজ, ফিক্সড ইনকাম সিকিউরিটিজ এছাড়াও কর্পোরেট বন্ড, লিস্টেড বন্ড, ট্রেজারি বন্ড ও ট্রেজারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হবে।

লিস্টেড বন্ড, ট্রেজারি বন্ডগুলোর বড় রকমের একটা ফেস ভ্যালু থাকে। যার নিচে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন না। কিন্তু এই ফান্ডের মাধ্যমে একজন বিনিয়োগকারী মাত্র ৫ হাজার টাকা দিয়েও সেই সব বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ