মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
শেয়ারবাজার

প্রাইম ব্যাংকের নতুন ডিএমডি নাজিম এ. চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন নাজিম এ. চৌধুরী।

বিজনেস ডেভেলপমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন্সে সুদীর্ঘ ২২ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন চৌধুরী ইতোপূর্বে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মেটলাইফ এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। প্রাইম ব্যাংকে যোগদানের পূর্বে তিনি মেঘনা ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি একজন সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল।

সর্বশেষ পাওয়া সংবাদ