মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
শেয়ারবাজার

ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৭.০৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে গড় লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতিদিন ৭.০৮ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৮০২ কোটি ৭৮ লাখ ৪৬ লাখ ১৬২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে গড়ে ৭৪৯ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬৬টি শেয়ার লেনদেন হয়েছিল। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে ৫৩ কোটি ১০ লাখ ৭৬ হাজার ২৯৬ টাকার বা ৭.০৮ শতাংশ।

এদিকে সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে মাত্র ৩ কর্মদিবস লেনদেন হয়েছে। এতে ডিএসইর লেনদেনে নেতিবাচক প্রভাব রয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৪০৮ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫৯০ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকার বা ১৯.৬৯ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪.৯০ বা ০.০৮ শতাংশ কমে ৬ হাজার ২৬৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩.৮৩ পয়েন্ট কমে ২ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে বেড়েছে ডিএসইএস বা শরীয়াহ সূচক। সূচকটি ৪.৪৭ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ বেড়েছে।

ডিএসইতে চলতি সপ্তাহে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৮১টির। আর ২৩১টির দাম ছিল অপরিবর্তিত।

সর্বশেষ পাওয়া সংবাদ