মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন বিয়ে করলেন মিষ্টি জান্নাত চোরাচালান-মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
শেয়ারবাজার

অতিরিক্ত করের আওতায় পড়তে হবে এবি ব্যাংককে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২২ সালের ব্যবসায় শুধুমাত্র বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে। এজন্য ব্যাংকটিকে অতিরিক্ত করের শাস্তির কবলে পড়তে হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি কোনো অর্থবছরে নগদ লভ্যাংশের বেশি বোনাস শেয়ার দিতে পারবে না। অর্থাৎ বোনাস লভ্যাংশ সর্বোচ্চ নগদের সমান সমান হতে পারবে। যদি কোনো কোম্পানি বোনাস শেয়ার বেশি দেয়, তাহলে ওই বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

এছাড়া কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।

দেখা গেছে, এবি ব্যাংকের ২০২২ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ০.৮৩ টাকা হিসেবে ৭১ কোটি ৪৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ২০২২ সালে কোম্পানিটি ২ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। ফলে এরমধ্যে থেকে ২ শতাংশ বোনাস শেয়ারবাবদ বিনিয়োগকারীদের ১ কোটি ৪২ ৯২ হাজার টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। মুনাফার বাকি ৭৬শতাংশ বা ৫৪ কোটি ৩০ লাখ টাকা বা রিটেইন আর্নিংসে যোগ হবে।

কোম্পানিটিকে শুধুমাত্র ওই বোনাস শেয়ার ঘোষণার কারনে ১ কোটি ৪২ লাখ টাকার বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে ১৪ লাখ ২৯ হাজার ২০০ টাকার অতিরিক্ত কর দিতে হবে। এছাড়া মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষনা করায় ৫৪ কোটি ৩০ লাখ টাকার উপর ১০ শতাংশ হারে আরও ৫ কোটি ৪৩ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে।

এর আগে ২০২১ সালে নগদের চেয়ে বেশি বোনাস ও ২০২০ সালে শুধুমাত্র বোনাস শেয়ার দিয়ে অতিরিক্ত আয়করের শাস্তির কবলে পড়েছিল ব্যাংকটি।

সর্বশেষ পাওয়া সংবাদ