মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
advertisement
শেয়ারবাজার

অপূর্ণ রয়ে গেল টপটেন গেইনার তালিকা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এতে টপটেন গেইনার তালিকা পূর্ণ হয়নি। টপটেন গেইনার তালিকায় ১০টি কোম্পানি থাকার কথা থাকলে আজ এ তালিকায় রয়েছে মাত্র ৫টি কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৮১ বারে ৫ হাজার ৩৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২০ পয়সা বা ১.০৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ১০ পয়সা বা দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স দশমিক ৩২ শতাংশ ও ইসলামী ব্যাংকের দশমিক ৩০ শতাংশ দর বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ