মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া
advertisement
শেয়ারবাজার

লংকাবাংলা সিকিউরিটিজের লেনদেন শুরু ৪ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) অধীনে লংকাবাংলা সিকিউরিটিজের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনদেন আগামী ৪ জানুয়ারি শুরু হবে।

গত ৮ ডিসেম্বর দেশের শীর্ষ ব্রোকারহাউজ লংকাবাংলা সিকিউরিটিজকে এটিবিতে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লংকাবাংলা সিকিউরিটিজের ট্রেডিং কোড হবে “LBSL”। আর কোম্পানি কোড হবে “৫৯০০১”। কোম্পানিটি স্টক ব্রোকার সেক্টরের অধীনে লেনদেন করবে। কোম্পানিটি গত ২৪ নভেম্বর,২০২২ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

জানা গেছে, লংকাবাংলা সিকিউরিটিজ লংকাবাংলা ফিন্যান্সের সহযোগী কোম্পানি। লংকাবাংলা সিকিউরিটিজের ৯২ দশমিক ৩১ শতাংশ শেয়ার ধারণ করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

লংকাবাংলা ফাইন্যান্স লংকাবাংলা সিকিউরিটিজের ২ কোটি ৬৯ লাখ ৩ হাজার ৩৩টি শেয়ার অফলোডের প্রস্তাব অনুমোদন করেছে। প্রতিষ্ঠানটির মোট শেয়ার রয়েছে ২৪ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩২৬টি।

প্রসঙ্গত, অ-তালিকাভুক্ত ও তালিকাচ্যুত সিকিউরিটিজসহ করপোরেট বন্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের লেনদেনের সুযোগ তৈরি করতে স্টক এক্সচেঞ্জে এটিবি চালু করা হচ্ছে। এখানে তালিকাভুক্তির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শেয়ার ও ইউনিট লেনদেন করার সুযোগ পাওয়া যাবে।

এটিবিতে তালিকাভূক্তির ক্ষেত্রে ন্যূনতম মূলধনের কোনো সীমা বেঁধে দেয়া হয়নি। যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধিত যেকোনো অতালিকাভুক্ত কোম্পানি এ প্লাটফর্মে শেয়ার লেনদেনের সুযোগ পাবে।

অন্যদিকে এটিবিতে বিনিয়োগের ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ নেই। সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগের সুযোগ উন্মুক্ত।

সর্বশেষ পাওয়া সংবাদ