মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া
advertisement
শেয়ারবাজার

গোল্ডেন সনের ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গোল্ডেন সনের ঋণমান হয়েছে দীর্ঘমেয়াদে ‘বিবিবি -৩’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৪ এবং ‘এসটি -১’ সম্পূর্ণ আচ্ছাদিত সুবিধা কোম্পানিটির বর্তমান রেটিং স্থিতিশীল অবস্থায় আছে। ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২২ ডিসেম্বর হিসাব বছরের, ব্যাংকের দায়বদ্ধতার অবস্থান, আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হলো; ২০১৭ সালে ২৩ টাকা ০৯ পয়সা, ২০১৮ সালে ২২ টাকা ০৫পয়সা, ২০১৯ সালে ২১ টাকা ০৮ পয়সা, ২০২০ সালে ২০ টাকা ০৩ পয়সা এবং ২০২১ সালে ২০ টাকা ২২ পয়সা।

পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরের ভিতরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে; ২০১৭ সালে লোকসান ১ টাকা ২৭পয়সা, ২০১৮ সালে লোকসান ১ টাকা ০৪ পয়সা, ২০১৯ সালে লোকসান ৯৯ পয়সা, ২০২০ সালে লোকসান ১ টাকা ০৫ পয়সা এবং ২০২১ সালে আয় ৩০ পয়সা।

জানা যায়, ২০২১-২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্যপর্যবেক্ষনে দেখা যায়, বিগত ২ বছরের মধ্যে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০২০ সালে ২.৫০ শতাংশ, ২০২১ সালে ২.৭৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। কোম্পানিটি গত ৫ বছরের মধ্যে কোন বোনাস শেয়ার ঘোষণা করেনি।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ৫০০ কোটি অনুমোদিত মূলধন নিয়ে ২০০৭ সালে দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমান ১৭১ কোটি ৭৩ লাখ টাকা । কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ১৭ লাখ ২৯ হাজার ৭৭২ টি । তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৮.৯৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১১৭.০৩ শতাংশ শেয়ার, বিদে এবং বাকি ৪৩.৯৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।


একবছরে দর ওঠানামা হয়েছে ১৬.০০-২২.৭০ টাকা মধ্যে এবং গতকালকের সমাপণি দর ছিলো ১৮.২০ টাকা আজকের ওপেনিং দর ১৮.২০ টাকা । পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রকেীশল’ খাতের কোম্পানিটি বতমানে ’B’ ক্যাটাগরিতে অবস্থান করতেছে।

আরো দেখুন……..বিদায়ী বছরে বিও হিসাব কমেছে দেড় লাখেরও বেশি

সর্বশেষ পাওয়া সংবাদ