রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪১টির বা ৩৫.২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৪ দশমিক ৫০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৪ দশমিক ২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ৩০ টাকা বা ১৫ দশমিক ৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজারের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিং ১৩ দশমিক ৩৭ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ১২ দশমিক ৮৩ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ১১ দশমিক ৯৮ শতাংশ, এপেক্স ফুডস ১১ শতাংশ, ইনটেক ১০ দশমিক ৭৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৯ দশমিক ৮৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৯ দশমিক ৮৫ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ৯ দশমিক ২০ শতাংশ এবং ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্স ৯ দশমিক ৯ দশমিক ২৯ শতাংশের শেয়ার দর কমেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ