বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন  সূচকের পাশাপাশি বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৫টি কোম্পানির ২০ কোটি ১৯ লক্ষ ২৩ হাজার ৫১৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৪৫ কোটি ৪৩ লক্ষ ৫০ হাজার ৬০২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৭১.৪১ পয়েন্ট বেড়ে ৫৪১৩.০৪, ডিএস-৩০ মূল্য সূচক ৩১.০১ পয়েন্ট বেড়ে ২০৬৮.৬৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৮৩ পয়েন্ট বেড়ে ১০৪৭.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫০টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- শাহজিবাজার পাওয়ার, এনভয় টেক্সটাইলস্, নাহি অ্যালুমিনিয়াম, আই পি ডি সি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, প্রভাতী ইন্সুরেন্স, মতিন স্পিনিং, ইস্টার্ন লুব্রিকেন্টস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জাহিন স্পিনিং, শার্প ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, নুরানী ডাইং, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড, মনোস্পুল, মাগুরা মাল্টিপ্লেক্স, শমাতা লেদার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, শাইনপুকুর সিরামিক্স।  

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন লুব্রিকেন্টস, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, এমবিএল ১ম মি: ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, হাওয়া ওয়েল টেক্সটাইলস, সায়হাম টেক্সটাইল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পিচ্যুয়াল বন্ড, বেক্সিমকো গ্রীন সুকুক আল ইসতিসনা।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬,৭৩৫,৫৩৬,৩৮১,৭৬৩ টাকা। 

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ