রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

সপ্তাহজুড়ে সিএসইর মূলধন কমেছে ৩৫৫১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় কমেছে ৯.৪৩ শতাংশ। শেয়ারবাজার মূলধন পরিমাণ কমেছে ৩ হাজার ৫৫১ কোটি ৬৫ লাখ টাকা। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন দেড়গুন বেশি ছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৫০০ কোটি ৬ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫২ হাজার ৫১ কোটি ৭১ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৫৫১ কোটি ৬৫ লাখ টাকা।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৫৭ কোটি ১৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৮ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৫ কোটি ৯৫ লাখ টাকা বা ৯ দমমিক ৪৩ শতাংশ। তালিকাভুক্ত ২৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮টির, দর কমেছে ৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৬৫টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর পতন তুলনায় উত্থান ১ দশমিক ৫৫ গুন বেশি।

সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৫২ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৩৫২ দশমিক ৭১ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ২৫ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ১৪ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ৫২ শতাংশ, সিএসআই সূচক দশমিক ৩৭ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ৩ দশমিক শূন্য ৩ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩২০ দশমিক ৫৬ পয়েন্টে, ১৩ হাজার ৩৩৩ দশমিক ৯২ পয়েন্টে, ১১ হাজার ১ দশমিক ৭১ পয়েন্টে, ১ হাজার ১৫৬ দশমিক ৯০ পয়েন্টে এবং ১ হাজার ৬০৯ দশমিক ৭০ পয়েন্টে।

গেল সপ্তাহে এ ক্যাটাগরির ৮০ ভাগ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। বি ক্যাটাগরির ২০ শতাংশ কোম্পানির শেয়ার দর টপটেন লেনদেনে রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এডিএন টেলিকমের শেয়ার। একাই ৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ