রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

বিএসইসি ও আইএফসির মধ্যে সহযোগিতা চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় আইএফসি সাস্টেনিবিলিটি বন্ড গাইডলাইন বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিএসইসিকে সহযোগিতা করবে।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সংস্থা দুটির মধ্যে এই চুক্তি সই হয়েছে। বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং আইএফসি‘র কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভূটান ও নেপাল) মার্টিন হল্টম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

চুক্তি সই করার আগে বিএসইসিতে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, আইএফসি‘র কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভূটান ও নেপাল) মার্টিন হল্টম্যান, আইএফসি‘র অপারেশন অফিসার লোপা রহমান এবং বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

সূত্র অনুসারে, বিএসইসি ও আইএফসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির ফলে সুবিধা গুলো হচ্ছে-

১. ইএসজি (Environmental, Social and Governance) রেগুলেটরি এবং রিপোর্টিং ফ্রেমওয়ার্ক শক্তিশালী হবে, টেকসই বন্ড(ব্লু, গ্রীন, পিংক বন্ডসহ) সম্পর্কিত ফ্রেমওয়ার্ক উন্নয়নে সহযোগিতা করবে এবং কর্পোরেট গভর্নেন্স কোড রিভিশনে বিএসইসি’র সাথে ঘনিষ্টভাবে কাজ করবে IFC।

২. স্থানীয় বাজার মধ্যস্থতাকারীদের ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের সমস্যা/মান/সর্বোত্তম অনুশীলন সম্পর্কিত প্রশিক্ষণ/পরামর্শমূলক প্রোগ্রাম আয়োজনে সক্ষমতা বৃদ্ধি পাবে।

৩. আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে due diligence মান এবং কর্পোরেট গভর্নেন্স অনুশীলনের উন্নতিসহ পরিবেশগত সামাজিক ব্যবস্থাপনা পদ্ধতি তৈরিতে সহযোগিতা করবে।

৪. রিয়েল সেক্টর গ্রাহকদের বিনিয়োগ সংক্রান্ত প্রতিবন্ধকতা মোকাবিলা করতে সহযোগিতা করবে এবং IFC পোর্টফোলিও’র কোম্পানিগুলোর কার্যক্ষমতা উন্নত হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ