রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১৪টি কোম্পানির ৬ কোটি ৩৬ লক্ষ ৭৮ হাজার ৭৪২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮৩ কোটি ৯৯ লক্ষ ৮৪ হাজার ৫৭৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৬.৮৭ পয়েন্ট বেড়ে ৬২২০.২৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.৫৮ পয়েন্ট বেড়ে ২২১৮.৭৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.১২ পয়েন্ট বেড়ে ১৩৫৬.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসসি, এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্ক, শাইনপুকুর সিরামিক ও আল-হাজ¦ টেক্সটাইল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মুন্নু এগ্রো, সোনালী পেপার, সিটি জেঃ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, ইস্টার্ন হাউজিং, আনলিমা ইয়ার্ন, জেএমআই হসপিটাল, শাইনপুকুর সিরামিক, এডিএন টেলিকম ও আল-হাজ¦ টেক্সটাইল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইনটেক লিঃ, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসোর, মেঘনা পেট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজ্যুমার ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬১৮৯৪৬৭০৪০১৬.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ