রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

দর পতনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ৩০ পয়সা বা ৫.৮৫ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৮৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৭৯৬ বারে ১৩ লাখ ৫৫ হাজার ২৩২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৭৩ লাখ টাকা।

ইনটেক লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা বা ৪.৫৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৫৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বেঙ্গল উইন্ডসোর, মেঘনা পেট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজিউমার ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ