রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

ব্রোকার, মার্চেন্ট ব্যাংক ও এএমসির প্রভিশনের মেয়াদ হচ্ছে ২০২৫ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বর্তমান অবস্থার উন্নতির জন্য নতুন সিদ্ধান্ত নিচ্ছে। এরই অংশ হিসেবে ব্রোকারদের ডিলার হিসেবের বিনিয়োগ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্টের ডিলারের বিনিয়োগের প্রভিশনিং এর মেয়াদ বৃদ্ধি করেছে। এর মেয়াদ বাড়িয়ে আগামী ২০২৫ সাল পর্যন্ত করা হবে।

১৪ মার্চ বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮৫৯ তম কমিশন সভায় নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ২০১০ সালে পুঁজিবাজারে ধ্বসের পর থেকে পুঁজিবাজারের স্টেইকহোল্ডার প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এর অন্যতম দুটি বিষয় হলো মার্জিন হিসাবের পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (নেগেটিভ ইক্যুইটি) ও প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ডিলার হিসেবে বিনিয়োগকৃত নেগেটিভ ইক্যুইটি। এই দুটি কারণে ভালো অবস্থানে যেতে পারছেনা প্রতিষ্ঠানগুলো। এতে করে পুঁজিবাজারের খারাপ অবস্থায় তারা কোন ধরণের ভূমিকা রাখতে পারছে না। এখন যদি আবার নেগেটিভ ইক্যুইটি সমন্বয় করতে হয়, তাহলে বাজারে বড় ধরণের বিক্রয় চাপ আসতে পারে। বিষয়টি বিবেচনা করে এর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে বিএসইসি।

বিএসইসি সূত্র মতে, ব্রোকারদের ডিলার হিসেবের বিনিয়োগ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্টের ডিলারের বিনিয়োগের প্রভিশনিং এর মেয়াদ ছিলো ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কয়েকটি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে মেয়াদ বৃদ্ধি করে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত করা হবে।

এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পুঁজিবাজারের বর্তমান অবস্থার কথা বিবেচনা করে ব্রোকারদের ডিলার হিসেবের বিনিয়োগ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্টের ডিলারের বিনিয়োগের প্রভিশনিং এর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সর্বশেষ পাওয়া সংবাদ