রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে ৫৬ কোম্পানির ১৪১ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬১ লাখ ৬৩ হাজার ৬৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪১ কোটি ৫৪ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বেক্সিমকো গ্রীণ সুকুক ৪৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ ৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকম ১ কোটি ২০ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ২ কোটি ৮৬ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১ কোটি ৪৯ লাখ, বিকন ফার্মা ৩ কোটি ৭২ লাখ, বেঙ্গল উইন্ডসোর ১ কোটি ১২ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবল ১ কোটি ১৬ লাখ, ফরচুন সুজ ১ কোটি ৭৫ লাখ, জেনেক্স ইনফোসিস ১ কোটি ২৬ লাখ, স্যালভো কেমিক্যাল ২ কোটি ১৪ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৪১ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ