রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। আজ শেয়ারটির দর ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৫২১ বারে ১৫ লাখ ৮ হাজার ৬২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৫০ পয়সা বা ৬.৭৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১১৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা বা ৪.৭৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আরডি ফুড, ন্যাশনাল ফিড মিল, বেঙ্গল উইন্ডসোর, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ