রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

ইউনিক হোটেলের ভেঞ্চার কোম্পানি ঋণের জন্য চুক্তি করেছে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ার, নেবার্স পাওয়ার ইনভেস্টমেন্ট বি.ভি এবং জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট বি.ভি বিদেশি ঋণের জন্য একটি ‍চুক্তি সই করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলো ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য চুক্তি করেছে। জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ১৫ বছরের জন্য চুক্তি করেছে।

ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড নারায়নগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। এটি ৫৮৪ মেগাওয়াট গ্যাসভিত্তিক কমবাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট। প্রকল্পটিতে ৭৫:২৫ অনুপাতে অর্থায়ন করা হবে। এতে ইউনিক হোটেলের ৩৭.২৪ শতাংশ মুনাফা রয়েছে।

এই প্রকল্পের জন্য ১৫ বছর মেয়াদী ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়া হবে। সার্ভ ইসিএ বেকড লেন্ডার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ২৭০ মিলিয়ন মার্কিন ডলার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে ১১০ মিলিয়ন মার্কিন ডলার, ডিটাসি ইনভেস্টশনস ৪৫ মিলিয়ন ডলার এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ৩৮ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে।

সর্বশেষ পাওয়া সংবাদ