মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
শেয়ারবাজার

ডেসকোর ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানী ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানী লিমিটেডের (ডেসকো) ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকোর) দীর্ঘ মেয়াদে ”এএ-” এবং স্বল্প মেয়াদে ”এস টি-২” হিসেবে রেটিং পেয়েছে। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২০২২ হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২৮ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুনগত তথ্য অনুযায়ী এ রেটিং দেয়া হয়।

ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো) শেয়ার লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, ২০২১ সালে নগদ লভ্যাংশ ১০ শতাংশ, ২০২০ সালে নগদ লভ্যাংশ ১০ শতাংশ , ২০১৯ সালে নগদ লভ্যাংশ ১২ শতাংশ, ২০১৮ সালে নগদ লভ্যাংশ ১০ শতাংশ, এবং ২০১৭ সালে নগদ লভ্যাংশ ১০ শতাংশ বিনিয়োগকারীদেরকে শেয়ার করেছে।

স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, গত ৫ বছরের শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) হলো যথাক্রমে ২০২১ সালে ৬৫.২৪ টাকা, ২০২০ সালে ৪৬.৭৬ টাকা, ২০১৯ সালে ৪৬.৩০ টাকা, ২০১৮ সালে ৪০.১৩ টাকা ও ২০১৭ সালে ৩৭.৭৮ টাকা।

কোম্পানীটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৩.৭৯ শতাংশ শেয়ার, সরকারী বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬৭.৬৬ শতাংশ শেয়ার, বৈদেশিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ০.০৫ শতাংশ শেয়ার এবং বাকী ৮.৫০ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। কোম্পানির অনুমোদিত ২,০০০ কোটি মূলধন, ৩৯.৪ কোটি শেয়ার সংখ্যা নিয়ে ২০০৬ সাল থেকে ’এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ