রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

পুঁজিবাজার উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : মূলধন জোগান দিতে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে প্রয়োজনে নিয়মকানুনগুলো আরও পর্যালোচনা করতে হবে। পুঁজিবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক সব ধরনের নীতি সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

রোববার (১২ মার্চ) বাংলাদেশ বিজনেস সামিটের একটি অধিবেশনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমাদের এখানে ব্যাংকগুলো স্বল্প মেয়াদি আমানত নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছে। এতে দায় ও সম্পদের অসামঞ্জস্য তৈরি হয়েছে। এ জন্য খেলাপি ঋণ বাড়ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি, ডলারের বিনিময় হার ও সুদহার নিয়ে কাজ করছে। চাহিদা কমিয়ে মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নেওয়া হবে। বিনিময় হার হবে বাজারভিত্তিক ও এক। আর ঋণের সুদহার ইতিমধ্যে বাড়ানো হয়েছে। বাজারভিত্তিক সুদহার নির্ধারণ করে করিডর প্রথা চালু করা হবে।

গভর্নর বলেন, সরকার এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে একটি ঋণ চুক্তি স্বাক্ষর করে সেগুলো বাস্তবায়ন করতে অঙ্গীকার করেছে। বাংলাদেশ ব্যাংকও দীর্ঘমেয়াদি অর্থায়নে এসএমই, কৃষি, পরিবেশবান্ধব খাতের জন্য তহবিল জোগান দিচ্ছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এ আয়োজনে সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

সর্বশেষ পাওয়া সংবাদ