শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

ডিএসই’র সাবেক পরিচালকের মৃত্যুতে সিএমজেএফের শোক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সাবেক পরিচালক খাজা গোলাম রসুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)।

সিএমজেএফের পক্ষে এক শোক বার্তায় সংগঠনটির সভাপতি জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক আবু আলী গভীর শোক ও সমবেদনা জানান।

এক শোকবার্তায় সিএমজেএফের পক্ষ থেকে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সিএমজেএফের অকৃত্রিম বন্ধু ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক আমাদের প্রিয় খাজা গোলাম রসুলের মৃত্যুতে আমরা শোকাহত। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।

উল্লেখ্য, রোববার (১২ মার্চ) রাত একটার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে খাজা গোলাম রসুল ইন্তেকাল করেন।

মৃত্যুর আগে তিনি কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ