মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া
advertisement
শেয়ারবাজার

২ প্রতিষ্ঠানের ইটিএফ অনুমোদন করেছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : দুই প্রতিষ্ঠানের ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)।

এদের মধ্যে- এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফ ১০০ কোটি টাকার ফান্ড গঠন করবে এবং এফএএম ডিজি বেঙ্গল টাইগার ইটিএফ ৫০ কোটি টাকার ফান্ড গঠন করবে ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের ১০০ কোটি টাকার অ্যাকটিভলি ম্যানেজড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড শর্তসাপেক্ষ অনুমোদন করা হয়েছে। এই ফান্ডের ট্রাস্ট ডিডটি রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯০৮ এর অধীনে নিবন্ধন হওয়া সাপেক্ষে আলোচ্য ফান্ডের নিবন্ধন প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। ফান্ডটির উদ্যোক্তা ও ট্রাস্টি যথাক্রমে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।

সভায় এফএএম ডিজি বেঙ্গল টাইগার ইটিএফের ৫০ কোটি টাকার অ্যাকটিভলি ম্যানেজড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড শর্ত সাপেক্ষ অনুমোদন করা হয়েছে। উক্ত ফান্ডের ট্রাস্ট ডিডটি রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯০৮ এর অধীনে নিবন্ধন হওয়া সাপেক্ষে আলোচ্য ফান্ডের নিবন্ধন প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। ফান্ডটির উদ্যোক্তা ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, ডন গ্লোবাল লিমিটেড এবং ট্রাস্টি এমটিবি ক্যাপিটাল লিমিটেড। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে ফ্রন্টিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ