শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

বিআইসিএমের উদ্যোগে ‘ক্যাপিটাল মার্কেট কেইস ডেভলাপমেন্ট কম্পিটিশন’

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার বিষয়ে শিক্ষা ও গবেষণার লক্ষে কাজ করে যাচ্ছে সরকারি অর্থায়নে পরিচালিত একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অফ ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। এরই ধারাবাহিকতায় বিআইসিএম আয়োজন করতে যাচ্ছে ‘ক্যাপিটাল মার্কেট কেইস ডেভলাপমেন্ট কম্পিটিশন’।

এই প্রতিযোগিতার মাধ্যমে বিআইসিএম বাংলাদেশের পুঁজিবাজারের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে একাডেমিক কেইসে রূপান্তর করতে যাচ্ছে। যাতে করে এ বাজারের সাথে যারা সম্পৃক্ত এবং যারা এ বাজার সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য একটি কেইস ডিপোজিটরি তৈরি করা যায়। কেইস কম্পিটিশনের মূল বিষয়বস্তগুলো হচ্ছে, পাব্লিক ইস্যু, রিস্ক ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মার্জার্স অ্যান্ড এক্যুইজিশন, কর্পোরেট গভর্ন্যান্স, ট্রেন্ডিং অ্যান্ড কমপ্লায়েন্স এবং পুঁজিবাজারের অন্যান্য দিক।

প্রতিযোগীরা ঘটনাগুলোকে ছোট গল্পের আকারে পাঠাতে পারবেন। যা বিশেষজ্ঞ প্যানেল দ্বারা বাছাই করে নির্বাচিত কিছু গল্প চূড়ান্তভাবে মনোনয়ন করবেন। নির্বাচিত গল্পগুলোকে একাডেমিক ধাঁচে আনার জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে। সেখান থেকে দুই মাস ধরে নিবির তত্ত্বাবধানে গল্পগুলোকে একাডেমিক কেইস এ রূপান্তর করা হবে।

কেইসগুলোর মাঝে বেস্ট কেসের জন্য থাকবে ১ লাখ টাকা পুরষ্কার। এছাড়াও, প্রথম রানার-আপ পাবে ৭৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপ পাবে ৫০ হাজার টাকা পুরষ্কার ।

প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে প্রত্যেক প্রতিযোগীকে নিজ নিজ গল্প বাংলায় অথবা ইংরেজিতে লিখে ‘bcmcdc@bicm.ac.bd’ এই ইমেইলে পাঠাতে হবে। নির্বাচিত প্রতিযোগীর সাথে যোগাযোগ করে পরবর্তি করনীয় সম্পর্কে জানাবে বিআইসিএম।

সর্বশেষ পাওয়া সংবাদ