মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া
advertisement
শেয়ারবাজার

সূচকের সাথে বেড়েছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৪টি কোস্পানির ৪ কোটি ৫৩ লক্ষ ৮৩ হাজার ৯২৬ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৪৫ কোটি ৭১ লক্ষ ৪৬ হাজার ২৩৬ টাকা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১০.৯৯ পয়েন্ট বেড়ে ৬২০৬.৮১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.১০ পয়েন্ট বেড়ে ২১৯৫.৩০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.১৪ পয়েন্ট বেড়ে ১৩৫৮.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোস্পানি হলো:- ইন্ট্রাকো রিফুয়েলিং, জেনেক্স ইনফোসিস, অরিয়ন ইনফিউশন, মুন্নুু সিরামিক, বসুন্ধরা পেপার, বিএসসি, অরিয়ন ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, নাভানা ফার্মা ও ইস্টার্ন হাউজিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোস্পানি হলো:- আইসিআইসিএল, আমরা নেট, ওরিয়ন ইনফিউশন, কোহিনুর কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং, নাভানা ফার্মা, অগ্নি সিস্টেম, ডিজিআইসি, আরামিট লিঃ ও সিএলআইসিএল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোস্পানি হলো:- মুন্নুু সিরামিক, হাওয়া ওয়েল টেক্স, সিএপিএম বিডিবিএল মি. ফা., নরদার্ন ইন্সুঃ, ইস্টার্ন লুব্রিকেন্টস্, রহিম টেক্স, লিব্রা ইনফিউশনস্, প্রাইম টেক্স, বীচ হ্যাচারী ও সাভার রিফ্রেক্টরীজ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬০৯৩৬৮৯৮৬৯৩২.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ