শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০
advertisement
শেয়ারবাজার

ফ্রোজেন ফুড কোম্পানির সাথে জেমিনি সীর চুক্তি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেড জার্মানভিত্তিক ফ্রোজেন ফুড কোম্পানির সাথে চুক্তি করেছে। কোম্পানিটির নাম “লেংক ফ্রোজেন ফুডস (এশিয়া) কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির হেড অফিস থাইল্যান্ডে অবস্থিত। গত ৫ মার্চ জেমিনি সীর কর্পোরেট অফিস ধানমন্ডিতে কোম্পানি দুইটির মধ্যে চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, জেমিনি সী ফুড চিংড়ির কাঁচামাল প্রক্রিয়া করবে লেঙ্কের জন্য। কোম্পানিটি লেঙ্কের কাছ থেকে অগ্রিম ১০০ শতাংশ চিংড়ির মূল্য নেবে। দুই কোম্পানিই চুক্তি অনুযায়ী বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের জন্য কাজ করবে।

কোম্পানিটি আরও জানায়, চিংড়ি রপ্তানির মাধ্যমে জেমিনির ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব বাড়বে এবং উৎপাদন খরচ কমাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ