শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
শেয়ারবাজার

নগদ লভ্যাংশ পাঠিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ২০ শতাংশ নগদ। আর ৮০ শতাংশ বোনাস।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ