শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জিসিইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে ৫৭ কোম্পানির ৯৩ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৬ লাখ ২১ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৩ কোটি ৬০ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটি ৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

ডমিনেজ ‍স্টিল ৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আল-হাজ্ব টেক্সটাইল ৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া ১ কোটি ৯৯ লাখ, বিকন ফার্মা ২ কোটি ২৮ লাখ, বেক্সিমকো ২ কোটি ৭৯ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৩১ লাখ, মেট্রো স্পিনিং ১ কোটি ২২ লাখ, আরডি ফুড ১ কোটি ২৪ লাখ ও স্কয়ার ফার্মা ৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ