শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জিসিইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২
advertisement
শেয়ারবাজার

দর বাড়ার শীর্ষে বিজিআইসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২৩৭ বারে ১ লাখ ৬৮ হাজার ৯০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা বা ৯.৯২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লিগ্যাসি ফুটওয়্যার, জেএমআই হসপিটাল, সমতা লেদার কমপ্লেক্স, নাভানা ফার্মা, ন্যাশনাল ফিড মিল, ইয়াকিন পলিমার ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ