শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

ব্যাংক এশিয়া ইরা ইনফোটেকের শেয়ার বিক্রি করবে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ইরা ইনফোটেকের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ব্যাংকটি ওই কোম্পানির ৯৭ হাজার ৮৪৪টি শেয়ার বেচবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ারের মোট অফার মূল্য ৪৮ লাখ ৯২ হাজার ২০০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ব্যাংকটিতে ইরা ইনফোটেকের শেয়ারহোল্ডিং পজিশন কমাতে শেয়ার বিক্রি করা হবে। কোম্পানির শেয়ারহোল্ডিং পজিশন বিদ্যমান ২০ শতাংশ থেকে ১০ শতাংশ করতে হবে।

ব্যাংকটির ৯৭ হাজার ৮৪৪টি শেয়ারের মূল্য ১ লাখ ৯১ হাজার ২৪ টাকা। এর মাধ্যমে ব্যাংকটি মোট মুনাফা করবে ৪৭ লাখ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ