মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
advertisement
শেয়ারবাজার

মার্কেট মেকারের লাইসেন্স পেল আইসিবি সিকিউরিটিজ

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে মার্কেট মেকার হিসেবে লাইসেন্স পেয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ বা ট্রেকহোল্ডার আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটিকে মার্কেট মেকার লাইসেন্স প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালককেও অবহিত করা হয়েছে। এর আগে বিএসইসির কমিশন সভায় আইসিবি সিকিউরিটিজকে মার্কেট মেকারের লাইসেন্স প্রদানের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, মার্কেট মেকারের জন্য আবেদন জানায় আইসিবি সিকিউরিটিজ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাজার সৃষ্টিকারী বিধিমালা, ২০১৭ এর অধীনে প্রতিষ্ঠানটিকে মার্কেট মেকারের নিবন্ধন সনদ প্রদান করার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে নিবন্ধন বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে বিএসইসি।

তথ্য মতে, ২০২০ সালের শেষের দিকে মার্কেট মেকারের লাইসেন্সের জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, কবির সিকিউরিটজ লিমিটেড ও বি রিচ লিমিটেড বিএসইসতে আবেদন করে।

মার্কেট মেকারের বিধিমালা অনুযায়ী স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে মার্কেট মেকারের জন্য আবেদন করতে আইসিবি ও ঢাকা ব্যাংক সিকিউরিটিজকে পরামর্শ দিয়েছে কমিশন।

অপরদিকে কবির সিকিউরিটিজ ও বি রিচ লিমিটেডের পরিশোধিত মূলধনে কিছুটা ঘাটতি থাকায় তাদেরকে ওই শর্ত পরিপালনের জন্য পরামর্শ দেয় বিএসইসি। পরবর্তীতে সকল শর্ত পরিপালন করায় বি রিচ লিমিটেডকে পুঁজিবাজারের ইতিহাসে প্রথম মার্কেট মেকারের নিবন্ধন সনদ প্রদান করা হয়। পরবর্তীতে শর্ত পরিপালন সাপেক্ষে গ্রিন ডেল্টা সিকিউরিটিজকে লাইসেন্স প্রদানের অনুমোদন দেওয়া হয়।

বর্তমানে বিএসইসিতে সোহেল সিকিউরিটিজ লিমিটেডের মার্কেট মেকারের আবেদন জমা রয়েছে। বিএসইসি প্রতিষ্ঠানটির আবেদন যাচাই বাছাই করে দেখছে।

সর্বশেষ পাওয়া সংবাদ