শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
advertisement
শেয়ারবাজার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ গ্রুপের শিক্ষার্থীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মার্চ) গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মশিউর রহমান। বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ ওয়ার্কশপের আয়োজন করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. বিন কাশেম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিআইসিএম এর পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এসএম মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. খায়রুল আলম রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে অভিযোগ আছে শিক্ষার্থীরা ক্লাসে আসে না। আসবে কি করে, তারা তো মজা পায় না। আমরা যদি শিক্ষার্থীদের ক্লাসে মজা দিতে পারি, সঠিক শিক্ষা দিতে পারি তাহলে শিক্ষার্থীরা অবশ্যই ক্লাসে আসবে। তিনি বলেন সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দিতে হবে, এর বিকল্প নেই।

অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ও উন্নত দেশের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে আমাদের দেশে বিশাল পুঁজির দরকার। এই পুঁজির অন্যতম মাধ্যম হতে পারে দেশের পুঁজিবাজার। এই পুঁজি মূলত সাধারণ মানুষের কাছ থেকে আসে। তাই পুঁজিবাজারে আপনার বিনিয়োগ যাতে নিরাপদ হয় সেটা আপনাকেই নিশ্চিত করতে হবে। আর সে লক্ষ্যেই পুঁজিবাজার সম্পর্কে সঠিক শিক্ষা প্রদানের জন্য বিআইসিএম কাজ করে যাচ্ছে। এখান থেকে সঠিক শিক্ষা নিয়ে তা বাস্তবায়ন করতে পারলেই আমাদের সার্থকতা।

বিআইসিএম এর অনুষদ সদস্যগণ ওয়ার্কশপটি পরিচালনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ