শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
advertisement
শেয়ারবাজার

ডিএসইতে ৩ ঘন্টায় লেনদেন ২৭২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : আজ, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে লেনদেন চলছে। তবে অন্য দুই ধরনের সূচক ডিএস৩০ ও ডিএসইএস সামান্য পতনে লেনদেন চলছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর ও ইউনিট অপরিবর্তিত রয়েছে। এদিন দুপুর ১টা ১৬মিনিটে পর্ষন্ত ডিএসইতে ২৭২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইএক্স সূচক দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫.০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস দশমিক ২০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক দশমিক ৮৯ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৩৫৭.৫৪ পয়েন্টে এবং ২ হাজার ২১৭.৪৫ পয়েন্টে অবস্থান করেছে।

লেনদেন হওয়া ২৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৭টির। কমেছে ৮৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৩০টির। এসময় এডিএন টেলিকমের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এডিএন ২৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডেল্টা লাইফ, সী পার্ল বিচ, জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, জেমিনি সী, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, বেঙ্গল ইউন্ডসর এবং শাইনপুকুর সিরামিকের শেয়ার।

সর্বশেষ পাওয়া সংবাদ