বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
শেয়ারবাজার

ব্লক মার্কেটে ৫৯ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৬ লাখ ৬৪ হাজার ৫৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৯ কোটি ৯৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সী পার্ল বীচ ৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম ১ কোটি ৪৮ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ৭ কোটি ৫৮ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১ কোটি ৭৮ লাখ, বিএটিবিসি ১ কোটি ৮৫ লাখ, বেঙ্গল উইন্ডসোর ১ কোটি ২৭ লাখ, বেক্সিমকো গ্রীণ সুকুক ৩ কোটি ৬৯ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১ কোটি ৮৫ লাখ, মেট্রো স্পিনিং ৪ কোটি ২ লাখ ও স্কয়ার ফার্মা ২ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ