শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
advertisement
শেয়ারবাজার

জাতীয় বীমা দিবসে বিশেষ সম্মাননা পেলো গ্রীন ডেল্টা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বীমা দিবস ২০২৩ উপলক্ষ্যে অর্থমন্ত্রণালয় এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র (আইডিআরএ) যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের থেকে বীমা দাবি নিষ্পত্তিতে সাফল্যের জন্য বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি গ্রহণ করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ফারজানা চৌধুরী। এসময় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেনও মঞ্চে উপস্থিত ছিলেন। জাতীয় বীমা দিবস ২০২৩ উপলক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা দেশ ও জাতির সার্বিক অগ্রগতি ও উন্নয়নের জন্য বীমার প্রয়োজনীয়তা অনুধাবন করে ২০২০ সাল থেকে ১ মার্চকে বাংলাদেশের জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন এনং সেই থেকে প্রতি বছর এদিনে পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস। ২০২০ সাল থেকে এই দিনে, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এবং বীমা প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর এই জাতীয় প্ল্যাটফর্মে বীমা খাতে তাদের অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়। এবছর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ছাড়াও আরো তিনটি বীমা প্রতিষ্ঠান এই বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ