শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
advertisement
শেয়ারবাজার

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। আজ কোম্পানিটির ২৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির ২৫ কোটি ৭৫ লাখ ৯৬৩ টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ১৭ লাখ ৫৭ হাজার ৭৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৩১ লাখ টাকা।

শাইনপুকুর সিরামিকস ২০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম, সী পার্ল বীচ, জেমিনি সী, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ