শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ ২ হাজার ৫০০ সিলেটে এনআরবিসি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা ও ঋণ আদায় কৌশলবিষয়ক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন হাসানাত আবদুল্লাহ সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার - লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারিয়ারের ৯৭৮তম গোল, আল নাসেরকে জেতালেন রোনালদো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নতুন সম্ভাবনায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
advertisement
শেয়ারবাজার

নিরীক্ষকের মতে, মুন্নু ফেব্রিক্সে ২৮ কোটি টাকার ভূয়া সম্পত্তি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু ফেব্রিক্স কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ভূয়া সম্পত্তি দেখিয়ে আসছে। যার পরিমাণ ২৮ কোটি টাকারও বেশি। এর মাধ্যমে প্রতারণা করছে বিনিয়োগকারীদের সঙ্গে। এ ছাড়াও শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিচ্ছে না। এ নিয়ে আপত্তিকর মন্তব্য (কোয়ালিফাইড ওপিনিয়িন) করেছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, মুন্নু ফেব্রিক্স কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে নগদ প্রণোদনা (ক্যাশ ইনসেনটিভ) পাওয়া যাবে বলে আর্থিক হিসাবে ১৬ কোটি ২৪ লাখ টাকার সম্পদ দেখিয়ে আসছে। কিন্তু ওই প্রণোদনার বিস্তারিত তথ্য, বছরভিত্তিক প্রণোদনার পরিমাণ ও সত্যতা যাচাইয়ের মতো কোন ডকুমেন্টস পায়নি নিরীক্ষক।

এদিকে কয়েক বছর ধরে সরকারের কাছ থেকে আয়কর ফেরত পাওয়া যাবে বলে হিসাবে ১ কোটি ১২ লাখ টাকার সম্পদ দেখিয়ে আসছে মুন্নু ফেব্রিক্স কর্তৃপক্ষ। এই সম্পদেরও কোন বিস্তারিত তথ্য ও সত্যতা যাচাইয়ের মতো কোন ডকুমেন্টস নেই।

একইভাবে কয়েক বছর ধরে সিকিউরিটি ডিপোজিট হিসাবে ১ কোটি ৯৪ লাখ টাকার সম্পদ দেখিয়ে আসছে মুন্নু ফেব্রিক্স। যার মধ্যে ১ কোটি ৫ লাখ টাকার কোন ডকুমেন্টস নেই। এছাড়া আর্থিক হিসাবে দেখানো ৯ কোটি ৭০ লাখ টাকার অগ্রিম লীজ প্রিমিয়ামের কোন ডকুমেন্টস পায়নি নিরীক্ষক।

এই কোম্পানিতে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডব্লিউপিপিএফ) ৬ লাখ ৪৪ হাজার টাকা রয়েছে। এরমধ্যে আগের ২০২০-২১ অর্থবছরের ১ লাখ ৫৮ হাজার টাকা অন্তর্ভূক্ত আছে।

কিন্তু ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরনের বিধান রয়েছে। কিন্তু ওই ফান্ড কর্মীদের মধ্যে বিতরণ না করে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন মুন্নু ফেব্রিক্স কর্তৃপক্ষ। এছাড়া ওই ফান্ডের বিপরীতে সুদও গণনা করে না বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মুন্নু ফেব্রিক্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৫ কোটি টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৯.৩২ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ