মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া
advertisement
শেয়ারবাজার

শেফার্ড ইন্ডাস্ট্রিজের  ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয়ের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, ইমার্জিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) রেটিংস অনুযায়ী ওয়ালটন শেফার্ড ইন্ডাস্ট্রিজের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে বিবিবি এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি- ৩’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হলো ২০২১ সালে ১৪ টাকা ৬৭ পয়সা,২০২০ সালে ১৫ টাকা ৭৯ পয়সা, ২০১৯ সালে ১৭ টাকা ৫৩ পয়সা, ২০১৮ সালে ১৭ টাকা ৮৩ পয়সা এবং ২০১৭ সালে ১৮ টাকা ৩৪ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ২ বছরের কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০২১ সালে ২.৫০ শতাংশ নগদ, ২.৫০ শতাংশ বোনাস, ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন।

পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি ১৯০ কোটি অনুমোদিত মূলধন নিয়ে ২০১৭ সালে দেশের প্রদান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় । কোম্পানিটির বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমান ১৫৪ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা । কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৫ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৪৭৩ টি । তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫১.৪৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ২৩.২০ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৯.৪৯ এবং বাকি শেয়ারের দশমিক ১৫.৮৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

গতকাল কোম্পানিটি শেয়ার লেনদেন হয়েছে ২৪ টাকা, গত একবছরে কোম্পনিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.৪০ – ৩১.৯০ টাকা । পুঁজিবাজারে তালিকাভূক্ত টেক্সটাইল খাতের এ কোম্পানিটি বর্তমানে ” বি” ক্যাটাগরিতে অবস্থান করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ