রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
শেয়ারবাজার

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস

নিজস্ব প্রতিবেদক : আজ (১৫ ফেব্রুয়ারি) বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭টির বা ৮.৭১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ল্যাম্পসের শেয়ারের দর বেড়েছে সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের বাংলাদেশ ল্যাম্পসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫২.২০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৭৪.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২২.০০ টাকা বা ৮.৭২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ল্যাম্পস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ৭.৩৭ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ৫.৭২ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৫.৫৭ শতাংশ, এএমসিএল প্রাণের ৫.৪১ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ৫.০৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৭৬ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৪.৩২ শতাংশ, ফাইন ফুডসের ৩.৭৬ শতাংশ এবং রংপুর ফাউন্ড্রির ৩.২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ