শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
শেয়ারবাজার

আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী ফান্ডের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচিত বছরের জন্য ফান্ডটি শেয়ারহোল্ডারদের ১ দশমিক ২০ শতাংশ লভ্যাংশ দেবে।

ফান্ডটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুসারে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১৩ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ১৩ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ।

সর্বশেষ পাওয়া সংবাদ